সুদী ব্যাংকের লটারিতে অংশগ্রহণ করা যাবে কি
প্রশ্ন (৭৯৩৫) : একটা সুদী ব্যাংক থেকে লটারি ছাড়া হয়েছে। সেটায় কি অংশ গ্রহণ করতে পারব?
প্রশ্ন
একটা সুদী ব্যাংক থেকে লটারি ছাড়া হয়েছে। সেটায় কি অংশ গ্রহণ করতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এ ধরনের লটারিতে অংশগ্রহণ করা বৈধ নয়। কারণ এতে সুদের সংশ্লিষ্টতা রয়েছে। তাছাড়া প্রচলিত লটারিগুলোতে জুয়া হয়ে থাকে। তাই তাতে অংশগ্রহণ করা জায়েয হবে না। হাদিস শরিফে এসেছে, عن جابر، قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا، ومؤكله، وكاتبه، وشاهديه ‘জাবির (রা.) বলেন, আল্লাহর রাসূল (সা.) সুদ গ্রহণকারী ও সুদ প্রদানকারী এবং সুদের লেখক ও সাক্ষীদ্বয়ের উপর লানত করেছেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৫৯৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18596&preview=true
← পূর্ববর্তী
সূরা নাস কোথায় অবতীর্ণ হয়েছে
পরবর্তী →