সবুজ রঙের পাগড়ি কোত্থেকে এল
প্রশ্ন (৭৮২৬) : শুনেছি, রাসূল (সা.) কালো রঙের পাগড়ি পরতেন। তাহলে সবুজ রঙের পাগড়ি কোত্থেকে এল?
প্রশ্ন
শুনেছি, রাসূল (সা.) কালো রঙের পাগড়ি পরতেন। তাহলে সবুজ রঙের পাগড়ি কোত্থেকে এল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) বিভিন্ন ধরনের পাগড়ি পরতেন। আর সাহাবায়ে কেরাম যে সবুজ পাগড়ি পরেছেন তা তো স্পষ্টভাবেই হাদিসে রয়েছে। হাদিস শরিফে এসেছে-
عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي عَبْدِ اللهِ ، قَالَ : أَدْرَكْتُ الْمُهَاجِرِينَ الأَوَّلِينَ يَعْتَمُّونَ بِعَمَائِمَ كَرَابِيسَ سُودٍ ، وَبِيضٍ ، وَحُمْرٍ ، وَخُضْرٍ ، وَصُفْرٍ
সুলাইমান ইবনে আবি আবদিল্লাহ (রহ.) বলেন, আমি মুহাজির সাহাবিগণকে কালো, সাদা, হলুদ, সবুজ বিভিন্ন রঙের পাগড়ি পরতে দেখেছি। [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ২৫৪৮৯]
সুতরাং এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18354&preview=true