Feature

বাবা-মায়ের আদেশে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কি

প্রশ্ন (৭৭৮৬) : বাবা-মা যদি রাগ করে কোন নিকটাত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলে তাহলে কি সেটা মানতে হবে?

প্রশ্ন

বাবা-মা যদি রাগ করে কোন নিকটাত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলে তাহলে কি সেটা মানতে হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা পাপ। আর পাপের ক্ষেত্রে কারও আনুগত্য করা যায় না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

لاَ طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ.

‘স্রষ্টার অবাধ্যতায় কোন সৃষ্টির আনুগত্য নেই।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৩৪৪০৬]

সুতরাং আপনি এ ক্ষেত্রে তাদের কথা মানবেন না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18276&preview=true