Feature
তাহাজ্জুদ নামাজে জোরে কেরাত পড়া যাবে কি
প্রশ্ন (৭৭৮) : কেউ যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজে জোরে কেরাত পড়তে চায় তাহলে কি পারবে?
প্রশ্ন
কেউ যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজে জোরে কেরাত পড়তে চায় তাহলে কি পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাতের নফল নামাজে ইচ্ছা করলে জোরে কেরাত পড়া যায়।
বিশিষ্ট তাবেয়ী হাকিম ইবনে ইকাল (রহ.) বলেন, রাতের নামাজে ইচ্ছা করলে জোরে কেরাত পড়তে পারবে। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৩৬৭১]
হাসান বসরী (রহ.) বলেন, দিনের নামাজ নিম্নস্বরের এবং রাতের নামাজ নিজ কানকে শুনিয়ে পড়বে। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৩৬৬৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3699/article-details.html
← পূর্ববর্তী
আল্লাহুম্মা আজিরনী মিনান নার-এই দোয়া পড়ার ফযিলত কী
পরবর্তী →