Feature

নির্দিষ্ট মসজিদে নামাজ আদায়ের মানত করলে কি মানা জরুরি

প্রশ্ন (৭৭৬১) : আমি আমাদের গ্রামের মসজিদে দশ রাকাত নামাজ পড়ার মানত করেছিলাম। কিন্তু অনেক ধরে গ্রামে যাওয়া হচ্ছে না। এখন কি আমি শহরের মসজিদে ঐ নামাজ পড়তে পারব?

প্রশ্ন

আমি আমাদের গ্রামের মসজিদে দশ রাকাত নামাজ পড়ার মানত করেছিলাম। কিন্তু অনেক ধরে গ্রামে যাওয়া হচ্ছে না। এখন কি আমি শহরের মসজিদে ঐ নামাজ পড়তে পারব?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মানতের ক্ষেত্রে স্থান নির্ধারণ করার দ্বারা স্থান নির্ধারিত হয় না। তাই আপনি যে কোন মসজিদে ঐ নামাজ পড়তে পারবেন। হাদিস শরিফে এসেছে- سُئِلَ عَطَاءٌ ، عَنْ رَجُلٍ جَعَلَ عَلَيْهِ أَنْ يُصَلِّيَ فِي مَسْجِدِ إيلِيَاءَ كَذَا وَكَذَا رَكْعَةً ، قَالَ : لِيُصَلِّ عَدَدَ ذَلِكَ فِي الْمَسْجِدِ الْحَرَامِ ، فَإِنَّهُ يُجْزِئُ عَنْهُ আত্বা (রহ.)কে জিজ্ঞাসা করা হয়েছে, জনৈক ব্যক্তি ‘ইলিয়া’ মসজিদে এত এত রাকাত নামাজ পড়ার মানত করেছে। তিনি উত্তর দেন, ঐ ব্যক্তি মসজিদুল হারামে তা পড়ে নিলেই যথেষ্ট হবে। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১২৫৮০] খুলাসাতুল ফাতাওয়া ২/১২৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১১৫; রদ্দুল মুহতার ৩/৭৪১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18218&preview=true