Feature
খাবারের কোন অংশে বরকত থাকে
প্রশ্ন (৭৭২৭) : খাবার খাওয়ার সময় খাবারের কোন অংশে বরকত থাকে? এটা কি জানা যায়?
প্রশ্ন
খাবার খাওয়ার সময় খাবারের কোন অংশে বরকত থাকে? এটা কি জানা যায়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নির্দিষ্ট করে খাবারের কোন অংশে বরকত রয়েছে তা বলা যায় না। যে কোন অংশের মধ্যে বরকত থাকতে পারে। এ জন্য পূর্ণ অংশই গুরুত্বের সাথে খেতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন, ‘তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙুল চেটে খাও। কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না। ’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৯১৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/18142/article-details.html