Feature

আকিকার জন্য পুত্রবধুর কাছে ছাগল চাওয়া কি জায়েয

প্রশ্ন (৭৬৯২) : আমাদের সমাজে প্রচলিত আছে যে, ছেলে জন্ম হলে যে আকিকার দুটি ছাগল রয়েছে তার একটি ছেলের মায়ের ব্যবস্থা করতে হয়। তাই আমার মেয়ের নাতী জন্ম হওয়ায় এখন তার শাশুড়ি আমাদের কাছে ছাগল দাবি করছে। শরিয়তে এর বিধান কী?

প্রশ্ন

আমাদের সমাজে প্রচলিত আছে যে, ছেলে জন্ম হলে যে আকিকার দুটি ছাগল রয়েছে তার একটি ছেলের মায়ের ব্যবস্থা করতে হয়। তাই আমার মেয়ের নাতী জন্ম হওয়ায় এখন তার শাশুড়ি আমাদের কাছে ছাগল দাবি করছে। শরিয়তে এর বিধান কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আকিকার দায়িত্ব হল, সন্তানের বাবার। সন্তানের মায়ের জন্য আকিকায় অংশগ্রহণ করা জরুরি নয়। যদি ছেলের পক্ষ তা দিতে বাধ্য করে বা চাপ দেয় তাহলে তো যৌতুকের অন্তর্ভুক্ত হবে।

তবে যদি স্বেচ্ছায় আপনারা দিয়ে দেন তাহলে দিতে পারেন। এতে কোন সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) তাঁর দৌহিত্র হাসান-হুসাইনের আকিকা করেছিলেন। [সুনানে আবু দাউদ, হাদিস: ২৮৩৪]

জামে তিরমিযি, হাদিস: ১৫১৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/en/18057/article-details.html