Feature

নারীদের পরস্পরের মুসাফাহার বিধান কী

প্রশ্ন (৭৫০৩) : পুরুষদের ন্যায় মহিলারা পরস্পর মুসাফাহা করতে পারবে কিনা? এবং এটা কোন পর্যায়ের? পুরুষ মহিলার পরস্পর মুসাফাহা করার ব্যাপারে শরিয়তের হুকুম কী? এ ব্যাপারে মাহরাম এবং গায়রে মাহরামের মধ্যে পার্থক্য আছে কি?

প্রশ্ন

পুরুষদের ন্যায় মহিলারা পরস্পর মুসাফাহা করতে পারবে কিনা? এবং এটা কোন পর্যায়ের? পুরুষ মহিলার পরস্পর মুসাফাহা করার ব্যাপারে শরিয়তের হুকুম কী? এ ব্যাপারে মাহরাম এবং গায়রে মাহরামের মধ্যে পার্থক্য আছে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

পুরুষদের মতো মহিলাদের জন্য পরস্পর মুসাফাহা করা সুন্নত। এই সুন্নতের প্রচলন এবং প্রচার-প্রসার করা উত্তম কাজ। তবে পুরুষের জন্য নিজ স্ত্রী ব্যতীত অন্য মাহরাম মহিলার সাথে মুসাফাহা থেকে বিরত থাকা ভালো। তবে কারণবশত কুমন্ত্রণা ও কুধারণা থেকে সম্পূর্ণ মুক্ত থাকা অবস্থায় শুধু মাহরামদের সাথে মুসাফাহার অনুমতি থাকলেও গাইরে মাহরামের সাথে সম্পূর্ণ নিষিদ্ধ।

আলফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহ ৪/২৬৬০, আদদুররুল মুখতার ৬/৩৬৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/17608/article-details.html