Feature

মধ্যরাতে খেলে কি সাহরির মুস্তাহাব আদায় হবে

প্রশ্ন (৭২৮২) : কেউ যদি মধ্যরাতে সাহরি খায় তাহলে কি তার সাহরি খাওয়ার মুস্তাহাব আদায় হবে?

প্রশ্ন

কেউ যদি মধ্যরাতে সাহরি খায় তাহলে কি তার সাহরি খাওয়ার মুস্তাহাব আদায় হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সাহরি খাওয়ার মুস্তাহাব সময় হল শেষ রাত্রি। হাদিস শরিফে এসেছে, ইবনে আববাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন-

إنما معاشر الأنبياء أمرنا أن تعجل فطرنا وأن تؤخر سحورنا

‘সকল নবীকে সময় হওয়ার পরপরই ইফতার তাড়াতাড়ি করতে এবং সাহরী শেষ সময়ে খেতে আদেশ করা হয়েছে।’ [আলমুজামুল আওসাত ২/৫২৬]

সুতরাং মধ্যরাতে সাহরি খেলে সাহরি খাওয়ার সুন্নত আদায় হবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/17134/article-details.html