Feature

মসজিদের ভেতরে ক্রয়-বিক্রয় করা যাবে কি

প্রশ্ন (৭২২৫) : মসজিদের ভেতরে ক্রয়-বিক্রয় করা যাবে কি?

প্রশ্ন

মসজিদের ভেতরে ক্রয়-বিক্রয় করা যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মসজিদ ক্রয়-বিক্রয়ের স্থান নয়। মসজিদ ইবাদতের স্থান। তাই একে ব্যবসা-বাণিজ্যের স্থান বানানো বৈধ নয়। হাদিস শরিফে মসজিদে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে,

আমর ইবনে শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা.) মসজিদে ক্রয়বিক্রয় করতে নিষেধ করেছেন। [সুনানে আবু দাউদ, হাদিস: ১০৭২ ]

ফাতাওয়া হিন্দিয়া ২/৪৬৩; আলমুহীতুল বুরহানী ৯/১৫৯; ফাতাওয়া রহীমিয়া ৯/৮৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/17021/article-details.html