Feature

বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ পড়ার হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৭২০৮) : খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ পড়ার হাদিসটি কি সহিহ?

প্রশ্ন

খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ পড়ার হাদিসটি কি সহিহ?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হ্যাঁ, খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ পড়ার হাদিসটি সহিহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,

فكلوا بسم الله وبركة الله

‘তোমরা বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ বলে খাবার গ্রহণ কর।’ [মুসতাদরাকে হাকেম ৫/১৪৬]

হাকেম (রহ.) হাদিসটিকে সহিহ বলেছেন এবং যাহাবী (রহ.)ও একে সমর্থন করেছেন।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16984/article-details.html