Feature

গভঃমেন্ট পেনশন স্কীম কি হালাল

প্রশ্ন (৭১০৬) : আমার দাদা গভঃমেন্ট পেনশন স্কীম গ্রহণ করেছে। এটা কি বৈধ?

প্রশ্ন

আমার দাদা গভঃমেন্ট পেনশন স্কীম গ্রহণ করেছে। এটা কি বৈধ?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, গভঃমেন্ট পেনশন স্কীম সুদী স্কীম। আল্লাহ তাআলা বলেন-

وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا

আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। [সূরা বাকারা, আয়াত: ২৭৫]

তাই এটি গ্রহণ করা বৈধ নয়। সুতরাং আপনার দাদার কর্তব্য হল, এই স্কীমটি বাতিল করা এবং এর জন্য তাওবা ও ইস্তেগফার করা।

সাথে সাথে যদি এই স্কীম থেকে কোন লাভ গ্রহণ করে থাকেন তাহলে তাও সওয়াবের নিয়ত ছাড়া দরিদ্রদের মাঝে সদকা করে দেওয়া।

সূরা বাকারা: ২৭৫; আহকামুল কুরআন, জাসসাস ১/৪৬৫; তাফসীরে তবারী ৩/১০৪;

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16779/article-details.html