Feature

উল্কি আঁকাকে পেশা হিসেবে নেওয়া যাবে কি

প্রশ্ন (৭০৪৭) : আমি উল্কি আঁকাকে পেশা হিসেবে নিতে চাই। শরিয়তে এতে কোন সমস্যা আছে কি?

প্রশ্ন

আমি উল্কি আঁকাকে পেশা হিসেবে নিতে চাই। শরিয়তে এতে কোন সমস্যা আছে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইসলামে উল্কি আঁকা নিষিদ্ধ। হাদিস শরিফে এ কাজের জন্য অভিশাপ দেওয়া হয়েছে। হাদিস শরিফে এসেছে ,

عن عبدالله قال: لعن الله الواشمات والمستوشمات والنامصات والمتنمصات والمتفلجات للحسن المغيرات خلق الله.

সৌন্দর্য বৃদ্ধিকল্পে যে নারী উল্কি উৎকীর্ণ করে ও করায়,যে নারী ভ্রূ উপড়ায় ও উপড়াতে বলে এবং যে নারী দাঁত কেটে সরু করে দাঁতের মাঝখানে ফাঁক বানায় । যে কাজগুলো দ্বারা আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন সাধিত হয়, এদের উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করেন। [সহিহ মুসলিম, হাদিস: ৫৬৯৫]

যে কাজ করা জায়েয নয় সেটাকে পেশা হিসেবে গ্রহণ করাও জায়েয নয়।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16664/article-details.html