Feature

জোহরের সুন্নতের কাযা কখন করবে

প্রশ্ন (৬৯৬৭) : জোহরের আগের সুন্নত পড়তে না পারলে কখন তা কাযা করবে?

প্রশ্ন

জোহরের আগের সুন্নত পড়তে না পারলে কখন তা কাযা করবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জোহরের আগের সুন্নত পড়তে না পারলে জোহরের পরের দুই রাকাত সুন্নত পড়ে তা পড়ে নিবে। হাদিস শরিফে এসেছে-

আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জোহরের পূর্বের চার রাকাত কখনো ছুটে গেলে তিনি তা জোহরের পরে দু রাকাত সুন্নতের পর আদায় করতেন। [সুনানে ইবনে মাজাহ ১/৪৩৯]

ফাতহুল কাদীর ১/৪১৫; আলবহারুর রায়েক ২/৭৫;

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16484/article-details.html