হুজুর শব্দটি কি শরয়ি পরিভাষা
প্রশ্ন (৬৯১৪) : আমরা তো নির্দিষ্ট একটা শ্রেণিকে হুজুর বলি। জানতে চাই, এটি কি শরয়ি কোন পরিভাষা?
প্রশ্ন
আমরা তো নির্দিষ্ট একটা শ্রেণিকে হুজুর বলি। জানতে চাই, এটি কি শরয়ি কোন পরিভাষা?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বাংলা ভাষায় যেমন সম্মান প্রকাশের জন্য মহাশয় বা এ জাতীয় শব্দ ব্যবহার করা হয় হুজুর শব্দটিও উর্দু, ফার্সি এবং বাংলায় সম্মান প্রকাশের জন্য ব্যবহার হয়।
ফার্সি ভাষার বিখ্যাত অভিধান গিয়াসুল লুগাতে রয়েছে: ‘হুজুর শব্দটির অর্থ হল, উপস্থিত হওয়া। তবে পরিভাষায় এটি বুযুর্গ ব্যক্তিদের সম্মানসূচক সম্বোধনের জন্য ব্যবহার করা হয়।’ [গিয়াসুল লুগাত, পৃ. ১৭৪]
এটি শরয়ি কোন পরিভাষা নয়। বরং এটি ভাষাগত পরিভাষা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16380/article-details.html