হায়েযগ্রস্ত নারী কি যিকির করতে পারবে
প্রশ্ন (৬৭৯৬) : হায়েযগ্রস্ত হলে তো কুরআন পড়তে পারে না। তবে অন্যান্য যিকির করা যাবে কি?
প্রশ্ন
হায়েযগ্রস্ত হলে তো কুরআন পড়তে পারে না। তবে অন্যান্য যিকির করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
হ্যাঁ, হায়েযগ্রস্ত নারী কুরআন পড়তে না পারলেও যিকির-আযকার করতে পারবে। এতে কোন সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে-
عن إبراهيم قال: الحائض والجنب يذكران الله ويسميان.
‘ইবরাহীম নাখায়ি (রহ.) থেকে বর্ণিত তিনি বলেন: হায়েয এবং গোসল ফরজ হওয়া ব্যক্তি আল্লাহর যিকির করতে পারবে, এবং তাঁর নাম নিতে পারবে।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১৩০৫]
রদ্দুল মুহতার: ১/২৯৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16130/article-details.html
← পূর্ববর্তী
হায়েয অবস্থায় কুরআন শোনা যাবে কি
পরবর্তী →