হাদিসটি কি সুনানে নাসায়িতে আছে
প্রশ্ন (৬৭৯৪) : মাআরিফুল কুরআনে এই হাদিসটি পেয়েছি। ‘যে ব্যক্তি ফরয নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করবে সে মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে।’ সেখানে নাসায়ি শরিফের কথা লেখা থাকলেও আমি নাসায়ি শরিফে তা পাইনি। দয়া করে জানাবেন, এটি কি ভুল কি না, নাকি আমার ত্রুটি?
প্রশ্ন
মাআরিফুল কুরআনে এই হাদিসটি পেয়েছি। ‘যে ব্যক্তি ফরয নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করবে সে মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে।’ সেখানে নাসায়ি শরিফের কথা লেখা থাকলেও আমি নাসায়ি শরিফে তা পাইনি। দয়া করে জানাবেন, এটি কি ভুল কি না, নাকি আমার ত্রুটি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
উক্ত হাদিসটি নাসায়ি কুবরাতে আছে। হাদিস নম্বর ৯৯২৮। আমাদের দেশে প্রসিদ্ধ নাসায়ি, যার মূল নাম আলমুজতাবা -তাতে হাদিসটি নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16120/article-details.html
← পূর্ববর্তী
মৃত ব্যক্তির সম্পদ থেকে সর্বপ্রথম কোথায় খরচ করা হবে
পরবর্তী →