Feature
নামাজে ঘড়ির দিকে তাকানো যাবে কি
প্রশ্ন (৬৭৭০) : কেউ যদি নামাজে ঘড়ির দিকে তাকায় তাহলে নামাজের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন
কেউ যদি নামাজে ঘড়ির দিকে তাকায় তাহলে নামাজের কোন ক্ষতি হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
নামাজ খুশু-খুযুর সাথে পড়তে হয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে-
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
‘মুমিনরা তে সফলকাম। যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে।’ [সূরা মুমিনুন, আয়াত: ১-২]
তাই নামাজে ইচ্ছাকৃত ঘড়ির দিকে তাকানো মাকরুহ। তবে অনিচ্ছাকৃত পড়ে গেলে মাকরুহ হবে না।
আলবাহরুর রায়েক ২/১৪; রদ্দুল মুহতার ১/৬৩৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16075/article-details.html