Feature

ওজুর জন্য বাহিরে এলে রোগীর খোঁজখবর নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৭৪১) : আমাদের মসজিদের ওজুখানা মসজিদের বাহিরে। এখন কেউ যদি ওজুর জন্য মসজিদ থেকে বের হওয়ার পর কারও কাছ থেকে রোগীর খোঁজখবর নেয় তাহলে তাহলে কি ইতেকাফ নষ্ট হয়ে যাবে? আমি একবার এমন করেছিলাম। তাই বিষয়টি জানতে চাচ্ছি।

প্রশ্ন

আমাদের মসজিদের ওজুখানা মসজিদের বাহিরে। এখন কেউ যদি ওজুর জন্য মসজিদ থেকে বের হওয়ার পর কারও কাছ থেকে রোগীর খোঁজখবর নেয় তাহলে তাহলে কি ইতেকাফ নষ্ট হয়ে যাবে? আমি একবার এমন করেছিলাম। তাই বিষয়টি জানতে চাচ্ছি।

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি আপনি ওজু সারতে সারতে রোগীর খোঁজখবর নিয়ে থাকেন তাহলে ইতেকাফ নষ্ট হয়নি। হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) ইতেকাফ অবস্থায় (প্রয়োজনে বাইরে গেলে) যখন কোনো অসুস্থ ব্যক্তিকে অতিক্রম করতেন তখন হাঁটা অবস্থাতেই ঐ ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে নিতেন। [সুনানে আবু দাউদ, হাদিস: ২৪৭২]

মিরকাতুল মাফাতীহ ৪/৫২৯; রদ্দুল মুহতার ২/৪৪৫;

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16004/article-details.html