Feature

মসজিদের নির্মাণের জন্য উঠানো টাকা দিয়ে স্টাফদের বেতন দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৭১৩) : মসজিদের নির্মাণের জন্য উঠানো টাকা দিয়ে স্টাফদের বেতন দেওয়া যাবে কি?

প্রশ্ন

মসজিদের নির্মাণের জন্য উঠানো টাকা দিয়ে স্টাফদের বেতন দেওয়া যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

না, মসজিদের নির্মাণের জন্য উঠানো টাকা মসজিদের নির্মাণের কাজেই ব্যবহার করতে হবে। এ টাকা দিয়ে স্টাফদের বেতন দেওয়া যাবে না।

কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন-

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا

‘নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে।’ [সূরা নিসা, আয়াত: ৫৮]

আলমুহীতুল বুরহানী ৯/১৩৬; ফাতাওয়া খানিয়া ৩/২৯৭;

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/15950/article-details.html