Feature
ইমামের ভুল ধরবে কী বলে
প্রশ্ন (৬৬৭৯) : ইমাম যদি আস্তের জায়গায় জোরে পড়ে ফেলে তাহলে তার ভুল ধরা হবে কী বলে?
প্রশ্ন
ইমাম যদি আস্তের জায়গায় জোরে পড়ে ফেলে তাহলে তার ভুল ধরা হবে কী বলে?
উত্তর
ইমাম যদি নামাজে এ ধরনের কোন ভুল করে ফেলে তাহলে সুবহানাল্লাহ বলে তাকে সতর্ক করা হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
مَنْ نَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيَقُلْ سُبْحَانَ اللَّهِ
‘নামাজে কোন সমস্যা দেখা দিলে যেন সুবহানাল্লাহ বলে।’ [সহিহ বুখারি, হাদিস: ১২১৮]
আলমাবসূত ১/২০০; আলমুহীতুল বুরহানী ২/২১৩; শরহুল মুনইয়া ৪৪৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15883/article-details.html