পীর পরকালে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারবে এমন আকীদা রাখা কেমন
প্রশ্ন (৬৬৩) : আমাদের এলাকার এক পীর সাহেব তার মুরীদদেরকে এই কথা বলে যে, তিনি পরকালে তাদের জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এমন পীরের হাতে বায়আত হওয়া যাবে কি?
প্রশ্ন
আমাদের এলাকার এক পীর সাহেব তার মুরীদদেরকে এই কথা বলে যে, তিনি পরকালে তাদের জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এমন পীরের হাতে বায়আত হওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যে ব্যক্তি এ কথা বলে যে, পরকালে অন্য কারও জান্নাতের ব্যবস্থা করে দিবে তার নিজের ঈমানই ঠিক নেই। এ ধরনের কথা বলা কুফুরী। এই পীরের হাতে বায়আত হওয়া তো দূরের কথা বরং তাকে তার এই কুফুরী আকীদা পরিহার করে দ্রুত তাওবা করা জরুরি। তার নিজেরই ঈমান নবায়ন করা জরুরি। কেউ যদি এই আকীদা পোষণ করে তার ঈমানও নবায়ন করা জরুরি।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) তার কন্যা ফাতেমাকে লক্ষ্য করে বলেন,
‘হে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা কর। আল্লাহর মোকাবেলায় আমি তোমার কোনো কাজে আসব না।’ [সহিহ মুসলিম, হাদিস: ২০৪]
যেখানে স্বয়ং রাসূল (সা.)-ই নিজ আদরের কন্যাকে কোনো উপকার করতে না পারার কথা বলেছেন সেখানে পীরের কোনো ধরনের ক্ষমত থাকার তো প্রশ্নই আসে না।
তাই এ ধরনের ভণ্ড পীরদের খপ্পর থেকে দূরে থাকা সকলের জন্য জরুরি।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3440/article-details.html
← পূর্ববর্তী
সকল ধর্মের ভালো দিকগুলো নিয়ে চললে পরকালে নাজাত পাওয়া যাবে কি
পরবর্তী →