Feature
ওজুতে হাতের পূর্বে পা ধুয়ে ফেললে ওজু হবে কি
প্রশ্ন (৬৫৮৫) : কখনো কখনো এমন হয় যে, আমি ওজুর মধ্যে হাত ধোয়ার পূর্বে পা ধুয়ে ফেলি। আমার মনে থাকে না। এভাবে ওজু করলে কি ওজু হবে?
প্রশ্ন
কখনো কখনো এমন হয় যে, আমি ওজুর মধ্যে হাত ধোয়ার পূর্বে পা ধুয়ে ফেলি। আমার মনে থাকে না। এভাবে ওজু করলে কি ওজু হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
ওজুর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা মুস্তাহাব। ফরজ নয়। তাই ওজুর ফরজ অঙ্গগুলো ধোয়া হয়ে গেলেই ওজু হয়ে যাবে। তবে ওজুর ফরজ, সুন্নত, মুস্তাহাব সব খেয়াল রেখে ওজু করলে ওজুটা পরিপূর্ণ হবে।
সুনানে আবু দাউদ, হাদিস: ১০৬; কিতাবুল আছল ১/৩০; মাবসূত, সারাখসী ১/৫৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15658&preview=true