Feature

আকীকা কাকে বলে

প্রশ্ন (৬৫৮১) : আমার একটি মেয়ে জন্মগ্রহণ করেছে। আমার এক বন্ধু বলল, তার আকীকা করতে। আমি জানতে চাচ্ছি, আকীকা কী?

প্রশ্ন

আমার একটি মেয়ে জন্মগ্রহণ করেছে। আমার এক বন্ধু বলল, তার আকীকা করতে। আমি জানতে চাচ্ছি, আকীকা কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

আকীকা হল সন্তান লাভের শুকরিয়া স্বরূপ পশু যবাই করা। এ উদ্দেশ্যে যে পশু জবাই করা হয় তাকেই আকীকা বলে। আকীকা করা মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

مَعَ الْغُلَامِ عَقِيقَةٌ فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وَأَمِيطُوا عَنْهُ الْأَذَى

‘সন্তানের জন্য আকীকা করতে হয়। সুতরাং তোমরা তার পক্ষ থেকে যবাই কর এবং তার ‘জঞ্জাল’ দূর কর (অর্থাৎ চুল চেছে ফেল)।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৪৭২]

মুসান্নাফ আবদুর রাযযাক ৪/৩২৯, ৩৩০, ৩৩১; তুহফাতুল মাওদূদ বি আহকামিল মাওলূদ ৭৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15650&preview=true