Feature

ফাসেকের পিছনে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৬৫৪৯) : ফাসেকের পিছনে নামাজ পড়া যাবে কি?

প্রশ্ন

ফাসেকের পিছনে নামাজ পড়া যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ফাসেকের পিছনে নামাজ পড়া মাকরুহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

রাসূল (সা.) ইরশাদ করেন:

وَلَا يَؤُمَّ فَاجِرٌ مُؤْمِنًا.

‘কোন ফাসেক-পাপাচারী যেন মু’মিন ব্যক্তির ইমামতি না করে।’ (ইবনু মাজাহ, হাদিস: ১০৮১)

তবে কাছাকাছি স্থানে অন্য কোন মুত্তাকী ইমাম পাওয়া না গেলে এই ফাসেক ইমামের পিছনে নামাজ পড়াই উচিত হবে।

তাহতাবী, পৃ. ২৪৪, রদ্দুল মুহতার ১/৫৬২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15560&preview=true