মেরাজের রাতে রাসূল (সা.) মদের পেয়ালা নিলে কি তা বৈধ হয়ে যেত
প্রশ্ন (৬৫১৮) : হাদিসে পড়েছি, মেরাজের রাতে রাসূল (সা.)কে দুটি পেয়ালা দেওয়া হয়েছিল। দুধের পেয়ালা ও মদের পেয়ালা। তিনি দুধের পেয়ালা নিয়েছেন। কিন্তু মদের পেয়ালা নেননি। যদি তিনি মদের পেয়ালা নিতেন তাহলে কি তা বৈধ হয়ে যেত?
প্রশ্ন
হাদিসে পড়েছি, মেরাজের রাতে রাসূল (সা.)কে দুটি পেয়ালা দেওয়া হয়েছিল। দুধের পেয়ালা ও মদের পেয়ালা। তিনি দুধের পেয়ালা নিয়েছেন। কিন্তু মদের পেয়ালা নেননি। যদি তিনি মদের পেয়ালা নিতেন তাহলে কি তা বৈধ হয়ে যেত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যেটা হয়নি সেটার পেছনে পড়া অযথা সময় ক্ষেপত। তবে হাদিসের মধ্যে রয়েছে রাসূল (সা.) যদি মদের পেয়ালা নিতেন তাহলে উম্মাত ভ্রষ্ট হয়ে যেত। হাদিস শরিফে এসেছে-
عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِيْ رَأَيْتُ مُوْسَى وَإِذَا هُوَ رَجُلٌ ضَرْبٌ رَجِلٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَرَأَيْتُ عِيْسَى فَإِذَا هُوَ رَجُلٌ رَبْعَةٌ أَحْمَرُ كَأَنَّمَا خَرَجَ مِنْ دِيْمَاسٍ وَأَنَا أَشْبَهُ وَلَدِ إِبْرَاهِيْمَ بِهِ ثُمَّ أُتِيْتُ بِإِنَاءَيْنِ فِيْ أَحَدِهِمَا لَبَنٌ وَفِي الْآخَرِ خَمْرٌ فَقَالَ اشْرَبْ أَيَّهُمَا شِئْتَ فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ فَقِيْلَ أَخَذْتَ الْفِطْرَةَ أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ
‘আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ((সা.)) বলেছেন, যে রাতে আমার মি‘রাজ হয়েছিল, সে রাতে আমি মূসা (আ.)-কে দেখতে পেয়েছি। তিনি হলেন, হালকা পাতলা দেহের অধিকারী ব্যক্তি তাঁর চুল কোঁকড়ানো ছিল না। মনে হচ্ছিল তিনি যে ইয়ামান দেশীয় শানূআ গোত্রের জনৈক ব্যক্তি, আর আমি ‘ঈসা (আ.)-কে দেখতে পেয়েছি। তিনি হলেন মধ্যম দেহবিশিষ্ট, গায়ের রং ছিল লাল। যেন তিনি এক্ষুণি গোসলখানা হতে বের হলেন। আর ইব্রাহীম (আ.)-এর বংশধরদের মধ্যে তাঁর সঙ্গে আমার চেহারার মিল সবচেয়ে বেশি। অতঃপর আমার সম্মুখে দু’টি পেয়ালা আনা হল। তার একটিতে ছিল দুধ আর অপরটিতে ছিল শরাব। তখন জিব্রাঈল (আ.) বললেন, এ দু’টির মধ্যে যেটি চান আপনি পান করতে পারেন। আমি দুধের পেয়ালাটি নিলাম এবং তা পান করলাম। তখন বলা হল, আপনি স্বভাব প্রকৃতিকে বেছে নিয়েছেন। দেখুন, আপনি যদি শরাব নিয়ে নিতেন, তাহলে আপনার উম্মাতগণ পথভ্রষ্ট হয়ে যেত।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৩৯৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15507&preview=true
← পূর্ববর্তী
মেরাজের রাতে রাসূল (সা.)কে কিসের পেয়ালা দেওয়া হয়েছিল
পরবর্তী →