Feature

রুমমেট যদি গান শুনে তাহলে এতে অন্যের গুনাহ হবে কি

প্রশ্ন (৬৪৯৭) : আমার রুমমেট অনেক গান-বাজনা শুনে। তাকে বুঝালেও সে বুঝে না। এমতাবস্থায় কি তার সাথে থাকার কারণে আমার গুনাহ হবে?

প্রশ্ন

আমার রুমমেট অনেক গান-বাজনা শুনে। তাকে বুঝালেও সে বুঝে না। এমতাবস্থায় কি তার সাথে থাকার কারণে আমার গুনাহ হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

রুমমেট বাছাই করার সময় এমন রুমমেট বাছাই করা উচিত, যে পরহেজগার ও আল্লাহভীরু। তাহলে আর এ ধরনের সমস্যায় পড়তে হয় না। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কর্তব্য হচ্ছে তাকে বুঝাতে থাকা। তবে তার গান ‍শুনার কারণে আপনার গুনাহ হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন-

وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى

‘একের অন্যায় অন্যে বহন করবে না।’ [সূরা আনআম, আয়াত: ১৬৪]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/15457/article-details.html