Feature

মসজিদে জিরার মানে কী

প্রশ্ন (৬৪৪৮) : কুরআন পাঠ করতে গিয়ে এক স্থানে মসজিদে জিরার শব্দটি পেয়েছি। জানতে চাচ্ছি, মসজিদে জিরার কী জিনিস?

প্রশ্ন

কুরআন পাঠ করতে গিয়ে এক স্থানে মসজিদে জিরার শব্দটি পেয়েছি। জানতে চাচ্ছি, মসজিদে জিরার কী জিনিস?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

উক্ত আয়াতের তাফসীরে মুফাসসিরগণ বলেছেন যে,

‘প্রত্যেক ঐ মসজিদকে মসজিদে জিরার বলে, যে মসজিদ মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণকরত, লোক দেখানোর জন্য, প্রসিদ্ধির জন্য, আল্লাহর সন্তুষ্টি ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে কিংবা হারাম মাল দ্বারা নির্মাণ করা হয়েছে।’ [তাফসীরে যমখশারী ২/৩১০; তাফসীরে নিশাপুরী ৩/৫২৯]

সুতরাং, যে মসজিদই আল্লাহর সন্তুষ্টি ভিন্ন উক্ত উদ্দেশ্যের কোনো এক উদ্দেশ্যে নির্মাণ করা হবে, সে মসজিদকেই মসজিদে জিরার বলা হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/15341/article-details.html