Feature

অমুসলিমদেরকে আগে সালাম দিলে গুনাহ হবে কি

প্রশ্ন (৬১৩৬) : কোনো ব্যক্তি যদি কোনো অমুসলিমকে আগে সালাম দেয় তাহলে কি গুনাহ হবে?

প্রশ্ন

কোনো ব্যক্তি যদি কোনো অমুসলিমকে আগে সালাম দেয় তাহলে কি গুনাহ হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বিধর্মীদেরকে আগ বেড়ে সালাম দেওয়া নিষেধ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,

لاَ تَبْدَءُوا الْيَهُودَ وَلاَ النَّصَارَى بِالسَّلاَمِ

‘ইয়াহুদী ও নাসারাদের আগে বাড়িয়ে সালাম করো না।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৫৫৪]

সুতরাং কেউ যদি ইচ্ছাকৃতভাবে অমুসলিমদেরকে আগে সালাম দেয় তাহলে সে গুনাহগার হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/14711/article-details.html