Feature

মিলাদ পড়ার বিধান কী

প্রশ্ন (৬১২) : আমাদের এলাকার কিছু মানুষ মিলাদ পড়ে। জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে মিলাদ পড়ার বিধান কী?

প্রশ্ন

আমাদের এলাকার কিছু মানুষ মিলাদ পড়ে। জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে মিলাদ পড়ার বিধান কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নবী কারিম (সা.) এর উপর দরুদ ও সালাম পাঠ করা গুরুত্বপূর্ণ ইবাদত ও অত্যন্ত বরকতময়। দরুদ ও সালাম যেকোনো অবস্থায় পাঠ করা যায়। কোনো অবস্থাকে জরুরি মনে করা ভুল।

তবে প্রচলিত মিলাদ-কিয়ামের কোনো প্রমাণ রাসূল (সা.) এর যুগ থেকে ৬০০ হিজরি পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় না।

তাই প্রচলিত পন্থায় মিলাদ-কিয়াম শরিয়তসম্মত নয়। বিশেষ করে এ ধরনের মিলাদ-কিয়ামের মজলিসে নবী কারিম (সা.) উপস্থিত হন বলে আকীদা পোষণ করা শিরকি আকীদার পর্যায়ভুক্ত। এ ধরনের আকীদা পরিহার করা ঈমানদারের জন্য জরুরি।

ইলাউস সুনান ১৭/৪৩০; জাওয়াহিরুল ফিকহ ১/২১৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/3324/article-details.html