Feature

গোলাম আহমাদ কাদিয়ানীর অনুসারী কি মুসলিম

প্রশ্ন (৬০৩) : কোনো মুসলমান যদি এরূপ বিশ্বাস করে যে, মির্জা গোলাম আহমাদ কাদিয়ানী রাসূল (সা.) এর ফয়েজ ও বরকত লাভ করেছে এবং তার অনুসরণ করে তাহলে সে কি মুসলমান থাকবে? তার পিতা যদি মুসলমান হয় তাহলে সে কি পিতা থেকে মিরাস পাবে?

প্রশ্ন

কোনো মুসলমান যদি এরূপ বিশ্বাস করে যে, মির্জা গোলাম আহমাদ কাদিয়ানী রাসূল (সা.) এর ফয়েজ ও বরকত লাভ করেছে এবং তার অনুসরণ করে তাহলে সে কি মুসলমান থাকবে? তার পিতা যদি মুসলমান হয় তাহলে সে কি পিতা থেকে মিরাস পাবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মির্জা গোলাম আহমাদ কাদিয়ানী নবী দাবি করে এবং নবীগণকে হেয় প্রতিপন্ন করে কাফের হয়ে গেছে। অতএব যে তার অনুসরণ করবে সেও কাফের হয়ে যাবে।

তাই ঐ ব্যক্তি তার পিতা থেকে মিরাস পাবে না। কারণ কোনো কাফের কোনো মুসলমানের ওয়ারিশ হতে পারে না।

হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,

لاَ يَرِثُ الْكَافِرُ الْمُسْلِمَ ، وَلا الْمُسْلِمُ الْكَافِرَ

‘কোনো মুসলমান কাফেরের ওয়ারিশ হবে না। এবং কোনো কাফের কোনো মুসলমানের ওয়ারিশ হবে না।’ [সুনানে বায়হাকী ২৪০৫]

ফাতাওয়া হিন্দিয়া ২/২৬৬; রদ্দুল মুহতার ২/৪০০ আলফিকহুল আকবার ২০২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/3306/article-details.html