Feature

শায়খ ও শায়খুল হাদিস মানে কী

প্রশ্ন (৫৮৩) : শায়খ ও শায়খুল হাদিস মানে কী?

প্রশ্ন

শায়খ ও শায়খুল হাদিস মানে কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আরবরা বয়স্ক ও সম্মানিত ব্যক্তিকে শায়খ বলে। অনুরূপ উস্তাদকেও তারা শায়খ বলে। হাদিসের ছাত্ররা তাদের হাদিসবিশারদ উস্তাদকে শায়খ বলে। শায়খ দ্বারা হাদিসের উস্তাদ আর রাবী দ্বারা শায়খের ছাত্রকে বুঝানো হয়।

শায়খুল হাদিস: হাদিস শাস্ত্রে গভীর পাণ্ডিত্যের অধিকারী, দীর্ঘ দিন হাদিসের পঠন ও পাঠনে নিরত শায়খকে শায়খুল হাদিস বলে।

তবে আমাদের ভারত উপমহাদেশে বুখারি শরিফের পাঠদানকারীকে শায়খুল হাদিস বলা হয়।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/3263/article-details.html