Feature

রাসূল (সা.) আল্লাহ তাআলাকে কেমন দেখেছেন

প্রশ্ন (৫৮০) : রাসূল (সা). আল্লাহ তাআলাকে দাড়ি-গোঁফবিহীন যুবকের ন্যায় দেখেছেন -এ কথাটি ‘আসহাবে সিয়ার’ নামক বইয়ে রয়েছে। এই বাক্যের সঠিক ব্যাখ্যা কী?

প্রশ্ন

রাসূল (সা). আল্লাহ তাআলাকে দাড়ি-গোঁফবিহীন যুবকের ন্যায় দেখেছেন -এ কথাটি ‘আসহাবে সিয়ার’ নামক বইয়ে রয়েছে। এই বাক্যের সঠিক ব্যাখ্যা কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

রাসূলুল্লাহ (সা.) আল্লাহ তাআলাকে দাড়ি-গোঁফবিহীন দেখেছেন -এ মর্মে কোনো সহিহ হাদিস নেই। বরং লোকমুখে প্রসিদ্ধ এ কথাটিকে হাদিস বিশারদগণ বানোয়াট এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন।

তাই এ ধরনের কথা বলা থেকে বিরত থাকা উচিত।

কাশফুল খাফা ১/৩৮৫; আললাআলিল মাসনুআ ১/৩৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/3256/article-details.html