হজ্বের মানত করলে কয়টি হজ্ব করতে হবে
প্রশ্ন (৫৫৯১) : আমার মামা মানত করেছে যে, তার অসুস্থ ছেলে সুস্থ হলে তিনি হজ্ব করবেন। বর্তমানে তার ছেলে সুস্থ। তার উপর হজ্ব ফরজ হয়ে আছে। জানতে চাচ্ছি, তার কয়টি হজ্ব করতে হবে?
প্রশ্ন
আমার মামা মানত করেছে যে, তার অসুস্থ ছেলে সুস্থ হলে তিনি হজ্ব করবেন। বর্তমানে তার ছেলে সুস্থ। তার উপর হজ্ব ফরজ হয়ে আছে। জানতে চাচ্ছি, তার কয়টি হজ্ব করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মানত করার সময় আপনার মামার যদি স্বতন্ত্র কোনো হজ্বের নিয়ত না থাকে তাহলে ফরজ হজ্ব আদায়ের দ্বারাই আপনার মামার মানতের হ্জ্ব আদায় হয়ে যাবে। ভিন্ন আরেকটি হজ্ব আদায় করতে হবে না।
আর যদি তিনি ফরজ হজ্ব ছাড়া ভিন্ন আরেকটি হজ্ব আদায়ের মানত করে থাকেন তাহলে ফরজ হজ্ব আদায়ের পাশাপাশি ভিন্ন আরেকটি হজ্ব আদায় করতে হবে।
আলমুহীতুল বুরহানী ৩/৪৯৩; গুনইয়াতুন নাসিক, পৃ. ৩৪৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13612/article-details.html
← পূর্ববর্তী
তোকে একেবারে ছেড়ে দিলাম বললে তালাক হবে কি
পরবর্তী →