ইমামের সাথে দ্বিতীয় রাকাতে দরূদ পাঠ করে ফেললে কী করবে
প্রশ্ন (৫৪৭৯) : জামাতে নামাজ পড়া অবস্থায় কোনো মুক্তাদী যদি চার রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতের বৈঠকে তাশাহুদের পর দরূদ পাঠ করে ফেলে তাহলে সাহু সেজদা করতে হবে কি?
প্রশ্ন
জামাতে নামাজ পড়া অবস্থায় কোনো মুক্তাদী যদি চার রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতের বৈঠকে তাশাহুদের পর দরূদ পাঠ করে ফেলে তাহলে সাহু সেজদা করতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইমামের পিছনে মুসল্লীর কোনো ভুল হলে সাহু সেজদা করতে হয় না। হাদিস শরিফে এসেছে,
عَنْ إِبْرَاهِيمَ قَالَ: لَيْسَ عَلَى مَنْ خَلْفَ الْإِمَامِ سَهْوٌ
‘ইবরাহীম নাখয়ী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, মুক্তাদী ব্যক্তির উপর সাহু সেজদা আবশ্যক হয় না।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৪৫২৭]
কাজেই কোনো মুসল্লী দ্বিতীয় রাকাতের বৈঠকে দরূদ পাঠ করে ফেললে সাহু সেজদা দিতে হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13384/article-details.html
← পূর্ববর্তী
ইমাম সাহেব স্টেজের উপর কিছু মুসল্লীসহ দাঁড়ালে নামাজ হবে কি
পরবর্তী →