Feature

কোন ধরনের শয়নকে আল্লাহ অপছন্দ করেন

প্রশ্ন (৫১৯৮) : কোন ধরনের শয়নকে আল্লাহ তাআলা অপছন্দ করেন?

প্রশ্ন

কোন ধরনের শয়নকে আল্লাহ তাআলা অপছন্দ করেন?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

উপুড় হয়ে শোয়াকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। হাদিসে শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,

إنها ضجعة يبغضها الله عز وجل

‘এটি এমন শয়ন, যাকে আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৫০০১]

এ কারণেই উপুড় হয়ে শোয়া শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/12810/article-details.html