Feature

মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করা যাবে কি

প্রশ্ন (৫১৬৮) : মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করা যাবে কি?

প্রশ্ন

মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করা যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করা মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,

اقْرَءُوا يس عَلَى مَوْتَاكُمْ

‘তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের নিকট সূরা ইয়াসিন পাঠ করো।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩১২১]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/12749/article-details.html