ওযরের কারণে কিবলার দিকে মুখ করে ইস্তেঞ্জা করা যাবে কি
প্রশ্ন (৪৯৩৫) : যথাযোগ্য ওযরের কারণে কিবলার দিকে মুখ করে বা পিঠ দিয়ে ইস্তেঞ্জা করা যাবে কি? আমি একবার অসুস্থতার কারণে কিবলার দিকে মুখ করে ইস্তেঞ্জা করতে বাধ্য হই। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার গুনাহ হয়েছিল?
প্রশ্ন
যথাযোগ্য ওযরের কারণে কিবলার দিকে মুখ করে বা পিঠ দিয়ে ইস্তেঞ্জা করা যাবে কি? আমি একবার অসুস্থতার কারণে কিবলার দিকে মুখ করে ইস্তেঞ্জা করতে বাধ্য হই। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার গুনাহ হয়েছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কিবলার দিকে মুখ করে বা পিঠ দিয়ে পেশাব পায়খানা করা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। তবে যথাযথ কোনো ওযর পাওয়া গেলে কিবলার দিকে মুখ করে বা পিঠ দিয়ে ইস্তেঞ্জা করা যাবে। এর অনুমতি শরিয়তে রয়েছে। হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ رَقِيتُ يَوْمًا عَلَى بَيْتِ حَفْصَةَ فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى حَاجَتِهِ مُسْتَقْبِلَ الشَّأْمِ مُسْتَدْبِرَ الْكَعْبَةِ
‘ইবনে উমর (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একদিন উম্মুল মুমিনীন হাফসা (রা.)-এর ঘরের ছাদে উঠি। অতঃপর আমি রাসূল (সা.)-কে সিরিয়ার দিকে মুখ করে এবং কাবাকে পেছনে রেখে মলত্যাগ করতে দেখি।’ [সুনানে তিরমিযী, হাদিস: ১১]
যেহেতু আপনি ওযরের কারণে কিবলার দিকে মুখ করে ইস্তেঞ্জা করেছেন তাই আপনার কোনো গুনাহ হয়নি।
তুহফাতুল আহওয়াযী ১/৫৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12282/article-details.html
← পূর্ববর্তী
একশ তালাক দিলে কয় তালাক পতিত হবে
পরবর্তী →