Feature

দশজনের স্থলে বিশজনকে একবেলা খাওয়ালে কসমের কাফফারা আদায় হবে কি

প্রশ্ন (৪৫৩৫) : কারও উপর যদি কসমের কাফফারা ওয়াজিব হয় আর সে দশ জন মিসকীনকে দুই বেলা খাবার খাওয়ানোর পরিবর্তে বিশ জন মিসকীনকে এক বেলা খাবার খাওয়ায় তাহলে কি তার কসমের কাফফারা আদায় হবে?

প্রশ্ন

কারও উপর যদি কসমের কাফফারা ওয়াজিব হয় আর সে দশ জন মিসকীনকে দুই বেলা খাবার খাওয়ানোর পরিবর্তে বিশ জন মিসকীনকে এক বেলা খাবার খাওয়ায় তাহলে কি তার কসমের কাফফারা আদায় হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে কসমের কাফফারা আদায় হবে না। কসমের কাফফারা আদায় হওয়ার জন্য দশ জন মিসকীনকেই দুই বেলা পেট ভরে খাবার খাওয়াতে হবে। কসমের কাফফারা সম্পর্কে কুরআন মাজিদে ইরশাদ হয়েছে-

فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ذَلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ

‘সুতরাং এর কাফফারা হল দশ জন মিসকীনকে খাবার দান করা, মধ্যম ধরনের খাবার, যা তোমরা স্বীয় পরিবারকে খাইয়ে থাক, অথবা তাদের বস্ত্র দান, কিংবা একজন দাস-দাসী মুক্ত করা। অতঃপর যে সামর্থ্য রাখে না তবে তিন দিন সিয়াম পালন করা। এটা তোমাদের কসমের কাফফারা, যদি তোমরা কসম কর।’ [সূরা মায়েদা, আয়াত: ৮৯]

বাদায়েউস সানায়ে ৪/২৬১; মাবসূত, সারাখসী ৭/১৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/11475/article-details.html