ক্বদরের রাতেই কি কুরআন নাজিল হয়েছে
প্রশ্ন (৪৪১৮) : ক্বদরের রাতেই কি কুরআন নাজিল হয়েছে? এক ব্যক্তি বলল, শবে বরাতে নাকি কুরআন নাজিল হয়েছে।
প্রশ্ন
ক্বদরের রাতেই কি কুরআন নাজিল হয়েছে? এক ব্যক্তি বলল, শবে বরাতে নাকি কুরআন নাজিল হয়েছে।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শবে ক্বদরেই কুরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন,
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
‘নিশ্চয় আমি তা কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি।’ [সূরা কদর, আয়াত: ১]
সুতরাং উক্ত ব্যক্তি ভুল কথা বলেছেন। কাজেই শরিয়তের কোনো বিষয়ে না জেনে মন্তব্য করা উচিৎ নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11235/article-details.html
← পূর্ববর্তী
ক্বদরের রজনী কি হাজার মাসের চেয়ে উত্তম
পরবর্তী →