জীবদ্দশায় মেয়ে ও স্ত্রীকে সম্পদ লিখে দেওয়া যাবে কি
প্রশ্ন (৪১০৪) : আমার সন্তান একজনই। একটি মেয়ে। আমি চাচ্ছি, আমার সকল সম্পত্তি আমার জীবদ্দশায় আমার মেয়ে ও আমার স্ত্রীকে সমান সমান করে ভাগ করে লিখে দিয়ে যাব। জানতে চাচ্ছি, এমনটি করা আমার জন্য বৈধ হবে কি?
প্রশ্ন
আমার সন্তান একজনই। একটি মেয়ে। আমি চাচ্ছি, আমার সকল সম্পত্তি আমার জীবদ্দশায় আমার মেয়ে ও আমার স্ত্রীকে সমান সমান করে ভাগ করে লিখে দিয়ে যাব। জানতে চাচ্ছি, এমনটি করা আমার জন্য বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ব্যক্তি তার জীবদ্দশায় তার সম্পত্তি যাকে ইচ্ছা তাকেই লিখে দিতে পারে। শরিয়তে এ ব্যাপারে কোনো বিধি নিষেধ নেই। তাফসীরে বায়যাবী এসেছে,
والمالك هو المتصرف في الأعيان المملوكة كيف يشاء من الملك
‘মালিক তার সম্পত্তিতে যেভাবে ইচ্ছা হস্তক্ষেপ করতে পারবে।’ [তাফসীরে বায়যাবী ১/২৮]
সুতরাং আপনার সম্পত্তি আপনার মেয়ে ও স্ত্রীকে যেভাবে ইচ্ছা সেভাবে লিখে দিতে পারবেন। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10596/article-details.html
← পূর্ববর্তী
জাহান্নামের ভয়ে নামাজে ক্রন্দন করা যাবে কি
পরবর্তী →