মহররমের দশম তারিখ ভালো খাবারের আয়োজন করা কি
প্রশ্ন (৪০৩৪) : আমি একটি বইয়ে পড়েছি যে, মহররমের দশম তারিখ ঘরে ভালো খাবারের আয়োজন করা মুস্তাহাব। জানতে চাচ্ছি, আসলেই কি ভালো খাবারের আয়োজন করা মুস্তাহাব?
প্রশ্ন
আমি একটি বইয়ে পড়েছি যে, মহররমের দশম তারিখ ঘরে ভালো খাবারের আয়োজন করা মুস্তাহাব। জানতে চাচ্ছি, আসলেই কি ভালো খাবারের আয়োজন করা মুস্তাহাব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
চার মাযহাবের উলামায়ে কেরামের নিকট মহররমের দশ তারিখ পরিবারে ভালো খাবারের আয়োজন করা মুস্তাহাব। ইবনুল আছীর (রহ.) বলেছেন,
وَيَنْبَغِي التَّوْسِعَةُ فِيهِ عَلَى الْعِيَالِ
‘আশুরার দিন পরিবারের মাঝে ভালো খাবারের আয়োজন করা উচিৎ।’ [শরহু মুনতাহাল ইরাদাত ১/৪৯৩]
আবুল আব্বাস সাওয়ী মালিকী (রহ.) বলেন,
وَيُنْدَبُ فِي عَاشُورَاءَ التَّوْسِعَةُ عَلَى الْأَهْلِ وَالْأَقَارِبِ
‘আশুরার দিন পরিবার ও নিকট আত্মীয়দের মাঝে ভালো খাবারের আয়োজন করা মুস্তাহাব।’ [হাশিয়াতুস সাওয়ী ১/৬৯১]
সুতরাং এ দিন ভালো খাবারের আয়োজন করা যাবে। তবে এই বিষয়টিকে জরুরি মনে করা যাবে না।
আল আজকার ৭-৮; রদ্দুল মুহতার ২/৪১৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10455/article-details.html
← পূর্ববর্তী
বিয়ের পর শুধু স্পর্শ হলে ইদ্দত পালন করতে হবে কি
পরবর্তী →