Feature

মঙ্গলসূত্র পরা যাবে কি

প্রশ্ন (৪০৩০) : বর্তমানে কিছু নারীকে দেখা যায়, তারা মঙ্গলসূত্র পরে থাকে। জানতে চাচ্ছি, ইসলামি শরিয়ত মোতাবেক কোনো মুসলিম নারী মঙ্গলসূত্র পরিধান করতে পারবে কি?

প্রশ্ন

বর্তমানে কিছু নারীকে দেখা যায়, তারা মঙ্গলসূত্র পরে থাকে। জানতে চাচ্ছি, ইসলামি শরিয়ত মোতাবেক কোনো মুসলিম নারী মঙ্গলসূত্র পরিধান করতে পারবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মঙ্গলসূত্র পরিধান করা একটি হিন্দুয়ানী রীতি। আর বিধর্মীদের রীতি নীতি গ্রহণ করা কোনো মসুলমানের জন্য বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,

مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

‘যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১]

সুতরাং ইসলামি শরিয়ত মোতাবেক কোনো মুসলিম নারী মঙ্গলসূত্র পরিধান করতে পারবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/10447/article-details.html