Feature

হজ্বের সময়ও কি তাকবীরে তাশরীক পড়তে হয়

প্রশ্ন (৩৯৮) : আমরা জানি ৮ যিলহজ্ব থেকে ১৩ যিলহজ্ব পর্যন্ত তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব। জানতে চাই, হজ্বের সময় হাজীদের জন্যও কি তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব?

প্রশ্ন

আমরা জানি ৮ যিলহজ্ব থেকে ১৩ যিলহজ্ব পর্যন্ত তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব। জানতে চাই, হজ্বের সময় হাজীদের জন্যও কি তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হ্যাঁ, তাকবীরে তাশরীক সকলের জন্যই পড়া ওয়াজিব। চাই তিনি হজ্বরত অবস্থায় থাকুন কিংবা সাধারণ অবস্থায় থাকুন। এর মধ্যে কোনো পার্থক্য নেই।

হযরত আলী (রা.) থেকে বর্ণিত,

‘তিনি যিলহজ্বের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরয নামাযের পর তাকবীরে তাশরীক পাঠ করতেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৫৬৭৮]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন