Feature

চিৎ হয়ে ঘুমালে অজু করতে হবে কি

প্রশ্ন (৩৮০৯) : আমি একদিন অজু অবস্থায় চিৎ হয়ে সামান্য সময়ের জন্য ঘুমাই। জানতে চাচ্ছি, এর দ্বারা কি আমার সেদিনের অজু ভেঙ্গে গিয়েছিল?

প্রশ্ন

আমি একদিন অজু অবস্থায় চিৎ হয়ে সামান্য সময়ের জন্য ঘুমাই। জানতে চাচ্ছি, এর দ্বারা কি আমার সেদিনের অজু ভেঙ্গে গিয়েছিল?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

চিৎ হয়ে ঘুমালে অজু ভেঙ্গে যায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

إِنَّمَا الْوُضُوءُ عَلَى مَنْ نَامَ مُضْطَجِعًا

‘যে ব্যক্তি শুয়ে ঘুমায়, অজু করা তারই কর্তব্য।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২০২]

সুতরাং আপনার সেদিনের অজু ভেঙ্গে গিয়েছিল।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/9995/article-details.html