Feature

সকাল সন্ধ্যা بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ দোয়াটি পাঠ করা যাবে কি

প্রশ্ন (৩৭৮৫) : সকাল সন্ধ্যা بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ দোয়াটি পাঠ করা কি শরিয়ত সম্মত? আমার এক ভাই সকাল সন্ধ্যা দোয়াটি পাঠ করতে বললেন।

প্রশ্ন

সকাল সন্ধ্যা بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ দোয়াটি পাঠ করা কি শরিয়ত সম্মত? আমার এক ভাই সকাল সন্ধ্যা দোয়াটি পাঠ করতে বললেন।

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হাদিস শরিফে রাসূল (সা.) দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করতে বলেছেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,

مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ وَمَسَاءِ كُلِّ لَيْلَةٍ بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلاَثَ مَرَّاتٍ فَيَضُرُّهُ شَيْءٌ

‘প্রতিদিন ভোরে ও প্রতি রাতের সন্ধ্যায় যে কোন বান্দা এ দু'আটি তিনবার করে পাঠ করবে কোন কিছুই তার অনিষ্ট করতে পারবে না, (“বিসমিল্লা-হিল্লায়ী লা ইয়াযুররু মা'আসমিহি শাইয়ুন ফিল আরযি, ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামীউল আলীম”।) আল্লাহ তাআলার নামে যার নামের বারাকাতে আকাশ ও মাটির কোন কিছুই কোন অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৩৩৮৮]

সুতরাং দোয়াটি আপনি সকাল সন্ধ্যা পাঠ করতে পারেন।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/9945/article-details.html