Feature

তাওয়াফের সময় মহিলারা কি রমল ও ইজতেবা করবে

প্রশ্ন (৩৬) : পুরুষের ন্যায় মহিলারাও কি তাওয়াফের সময় রমল ও ইজতেবা করবে?

প্রশ্ন

পুরুষের ন্যায় মহিলারাও কি তাওয়াফের সময় রমল ও ইজতেবা করবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, মহিলারা তাওয়াফে রমল ও ইজতেবা করবে না।

তাওয়াফে রমল ও ইজতেবা করা শুধু পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য নয়।

হাদিস শরিফে এসেছে,

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন,

“মহিলাদের জন্য ‘রমল’ করার বিধান নেই”। [মুসান্নাফে ইবনে আবি শায়বা,হাদিস: ১৩১১১]

উল্লেখ্য যে, রমল হচ্ছে তাওয়াফের প্রথম ৩ চক্কর বীরদর্পে কাঁধ দুলিয়ে কিছুটা দ্রুত বেগে চলা।

আর ইজতেবা হলো পুরো তাওয়াফের সময় পরিধেয় চাদর ডান বগলের নীচে দিয়ে বের করে বাম কাঁধের উপর রাখা।

মানাসিক ১২৯; আদ্দুররুল মুখতার ২/৪৯৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২২৫, মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস : ১৩১১০; আলমুগনী ইবনে কুদামা ৫/২৩৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/1258/article-details.html