Feature

মদীনার অধিবাসীদের ক্ষতি করতে ইচ্ছুক ব্যক্তিকে কি গলিয়ে দেওয়া হবে

প্রশ্ন (৩৫৬৬) : কিছুদিন আগে একটি বইয়ে দেখতে পেলাম, কেউ যদি মদীনার অধিবাসীদের ক্ষতি করতে চায় তাহলে আল্লাহ তাআলা তাকে গলিয়ে দিবেন। কিন্তু সেই বইয়ে এ কথার কোনো রেফারেন্স পেলাম না। জানতে চাচ্ছি, এ কথার কি কোনো রেফারেন্স আছে?

প্রশ্ন

কিছুদিন আগে একটি বইয়ে দেখতে পেলাম, কেউ যদি মদীনার অধিবাসীদের ক্ষতি করতে চায় তাহলে আল্লাহ তাআলা তাকে গলিয়ে দিবেন। কিন্তু সেই বইয়ে এ কথার কোনো রেফারেন্স পেলাম না। জানতে চাচ্ছি, এ কথার কি কোনো রেফারেন্স আছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জ্বি, এ কথার রেফারেন্স আছে। বিষয়টি হাদিস শরিফে এসেছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

مَنْ أَرَادَ أَهْلَ هَذِهِ الْبَلْدَةِ بِسُوءٍ - يَعْنِي الْمَدِينَةَ - أَذَابَهُ اللَّهُ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ

‘যে ব্যক্তি শহরের অর্থাৎ মদীনার অধিবাসীদের ক্ষতি করতে চাইবে আল্লাহ তাকে এমনভাবে গলিয়ে দিবেন যেমন লবণ পানিতে গলে যায়।’ [সহিহ মুসলিম, হাদিস: ৩২৪৯]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/9501/article-details.html