জান্নাতের গুপ্তধন কী
প্রশ্ন (৩৫৫৪) : কিছুদিন আগে এক মাহফিলে একজন বক্তাকে বলতে শুনেছিলাম, একটি বাক্য আছে যা জান্নাতের গুপ্তধনসমূহের একটি। কিন্তু সে বাক্যটি আমি ভুলে গিয়েছি। জানতে চাচ্ছি, এমন কি কোনো বাক্য আছে?
প্রশ্ন
কিছুদিন আগে এক মাহফিলে একজন বক্তাকে বলতে শুনেছিলাম, একটি বাক্য আছে যা জান্নাতের গুপ্তধনসমূহের একটি। কিন্তু সে বাক্যটি আমি ভুলে গিয়েছি। জানতে চাচ্ছি, এমন কি কোনো বাক্য আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’- জান্নাতের গুপ্তধনসমূহের একটি। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " أَلاَ أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ " . قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
‘আবু যার (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনসমূহের একটির সন্ধান দিবো না? আমি বললাম, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ। তিনি বলেন, ‘‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’’।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৭০৪; সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮২৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9477/article-details.html
← পূর্ববর্তী
ঘরের জামাতে জুমআর মসজিদের ফজিলত লাভ হবে কি
পরবর্তী →