বিয়েতে গরু জবাইয়ের মান্নত করলে তা শুদ্ধ হবে কি
প্রশ্ন (৩৫৩৯) : আমার খালাত ভাই একবার অসুস্থ হলে আমার খালা মান্নত করেন যে, সে সুস্থ হলে তার বিয়েতে তিনি ১০টি গরু জবাই করবেন। পরবর্তীতে আমার খালাত ভাই সুস্থ হয়েছে এবং বিয়ের উপযুক্ত হয়েছে। প্রশ্ন হল, তার বিয়ের সময় সেই মান্নত পূরণার্থে গরু জবাই করতে হবে কি?
প্রশ্ন
আমার খালাত ভাই একবার অসুস্থ হলে আমার খালা মান্নত করেন যে, সে সুস্থ হলে তার বিয়েতে তিনি ১০টি গরু জবাই করবেন। পরবর্তীতে আমার খালাত ভাই সুস্থ হয়েছে এবং বিয়ের উপযুক্ত হয়েছে। প্রশ্ন হল, তার বিয়ের সময় সেই মান্নত পূরণার্থে গরু জবাই করতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মান্নত শুদ্ধ হওয়ার জন্য ইবাদত জাতীয় বিষয় হওয়া জরুরি। অন্যথায় মান্নত শুদ্ধ হয় না। গরু জবাই করা কোনো ইবাদত নয়, তাই গরু জবাইয়ের মান্নত করলে তা শুদ্ধ হয় না।
সুতরাং আপনার খালার গরু জবাইয়ের মান্নত শুদ্ধ হয়নি। কাজেই আপনার খালাত ভাইয়ের বিয়েতে ১০টি গরু জবাই করা আবশ্যক নয়।
আদদুররুল মুখতার ৫/৫২৩; রদ্দুল মুহতার ২/৪৩৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9445/article-details.html